Top News

বৃষ্টিতে ম্যাচ থামল, ‘কিং’ লুকে শো চুরি শারুখের

মাঠে খেলা জমল না, ম্যাচ ভেসে গেলো বৃষ্টিতে। কিন্তু খেলা না জমলেও উত্তেজনা কিন্তু একটুও কমল না। গ্যালারিতে তুফান—একাই ম্যাচ জিতে নিলেন শাহরুখ খান। ইডেনে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও সমর্থকদের নজর ছিল কিন্তু এক জায়গাতেই—‘কিং’ লুকে বাদশা।

 ‘কিং’-রূপে শাহরুখ খান

সোমবার কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচে ইডেন গার্ডেন্সে হাজির ছিলেন শাহরুখ খান। তবে এবার শুধু উপস্থিতি নয়, তাঁর লুকই হয়ে উঠল আসল আকর্ষণ। ধূসর চুল, দাড়ি-গোঁফে পাক, সাদা টি-শার্ট আর মাথায় নাইটদের নীল টুপি। একেবারে ‘কিং’ অবতারেই নজর কাড়লেন শাহরুখ।

ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও গ্যালারির উত্তেজনা কিন্তু একটুও কমেনি। বরং শাহরুখকে দেখার জন্যই যেন আরও উচ্ছ্বাস বেড়ে যায়। বৃষ্টির মাঝেই ঝড় ওঠে গ্যালারি জুড়ে। আর এই ঝড়ের উন্মাদনা বাড়াতে সঙ্গে ছিলেন মেয়ে সুহানা খানও। মুহূর্তের মধ্যেই সেই সব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

ইডেনে শাহরুখ খান ও কন্যা সুহানা

‘কিং’ ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহ আগে থেকেই তুঙ্গে। এই ছবিতে শাহরুখকে দেখা যাবে একেবারে অন্য রূপে—একজন অন্ধকার, নির্মম চরিত্রে। শাহরুখ নিজেই ইঙ্গিত দিয়েছেন, এই চরিত্র একজন খুনির, যার মধ্যে রয়েছে ধূসরতা আর ভয়ংকর একটা দিক। অর্থাৎ, এবার রোম্যান্টিক হিরোর গণ্ডি ছেড়ে একেবারে অন্য মেজাজে ফিরছেন তিনি।

এর আগে এই লুক প্রকাশ্যে আসা নিয়ে কিছুটা গোপনীয়তা ছিল। তবে এবার আর কোনও রাখঢাক নেই। নিজেই প্রকাশ্যে আনলেন সেই ‘কিং’ অবতার। 

সব মিলিয়ে, ম্যাচের ফল যা-ই হোক না কেনো, বৃষ্টি ম্যাচ কেড়ে নিলেও, দর্শকদের উত্তেজনা কিন্তু এক বিন্দুও কাড়তে পারেনি। কারণ যখন ‘কিং’ নিজে মাঠে উপস্থিত থাকেন তখন কোনো বাধাই আর বাধা থাকে না।

Post a Comment

নবীনতর পূর্বতন