Top News

বিনা নোটিসে বাদ দেওয়া যাবে না ভোটারের নাম, ট্রাইবুনালের নতুন নির্দেশ জারি

    ছবির উৎস: ইন্টারনেট 

কলকাতা, ২০শে এপ্রিল: প্রথম দফার (২৩শে এপ্রিল) নির্বাচনের আগের মুহূর্তেই ভোটার তালিকা সংশোধনে কড়া নির্দেশ জারি ট্রাইবুনালের। ট্রাইবুনাল স্পষ্ট করে দিয়েছে যে, কোনো ভোটারের নাম তালিকা থেকে যুক্তি ছাড়া বাদ দেওয়া যাবে না। ভোটার তালিকা সংশোধনে কোনোরকম খামখেয়ালিপনা বা একতরফা সিদ্ধান্ত নেওয়া যাবে না। কোনো ভোটার সন্দেহ তালিকায় থাকলে থাকে নোটিশ দিতে হবে এবং শুধু অভিযোগের ভিত্তিতে নয়, তত্থ্যপ্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। নিজের কথা বলার সুযোগ না দেওয়া ছাড়া একজনেরও নাম কাটা যাবে না। 

সাধারণত নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের সময় বহু মানুষের নাম 'ভুলবশত' বা 'যান্ত্রিক ত্রুটির' কারণে বাদ পড়ে যাওয়ার অভিযোগ ওঠে। ট্রাইব্যুনালের এই নির্দেশের পর নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনগুলোর ওপর চাপ বেড়েছে। এখন থেকে প্রতিটি নাম বাদ দেওয়ার আগে একটি সুনির্দিষ্ট ফাইল করতে হবে যেখানে সংশ্লিষ্ট ব্যক্তির বয়ান বা নোটিস প্রাপ্তির রসিদ থাকবে।

ভোটের মুখে এই নির্দেশ রাজনৈতিক দলগুলোর প্রচারের অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে। তবে দিনশেষে সাধারণ মানুষের জন্য এটি একটি বড় স্বস্তির খবর যে, তাদের নাম ভোটার তালিকা থেকে মুছে যাওয়ার আগে অন্তত একবার তাদের বক্তব্য শোনা হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন