হাওড়ার উলুবেড়িয়ার কলেজ মোড়ে ভোট দিতে না পারায় ক্ষুব্ধ ভোটকর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান পুলিশকর্তারা।
ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে চারটে নাগাদ, উলুবেড়িয়া কলেজে, পোস্টাল ,ব্যালট পেপার ভোট দেবার কথা কিন্তু কোনো কিছুই পাননি ভোটকর্মীরা তাই তারা ভোট ও দিতে পারেনি এবং এই কারণে তারা ক্ষুব্ধ হয়ে পরেন এবং রাস্তা অবরোধ করে স্লোগান দিতে শুরু করেন।
তাদের বক্তব্য তারা ভোট কর্মী অন্যদের ভোট দিতে সহায়তা করা তাদের কাজ কিন্তু তারা নিজেরাই ভোট দিতে পারেননি। খবর পেয়ে হাওড়া গ্রামীণ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরে ভোটের ব্যবস্থা করার আশ্বাস দিলে প্রায় আধ ঘণ্টার মধ্যে অবরোধ উঠে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রশাসন জানিয়েছে, যেসব ভোটকর্মী ভোট দিতে পারেননি, তাঁদের জন্য ২৬–২৮ এপ্রিল জেলাশাসক ও মহকুমা শাসকের দফতরে ভোট দেওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন