কলকাতা, ২০শে এপ্রিল: প্রথম দফার হাই-ভোল্টেজ ভোটের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের। আগামী ২৩শে এপ্রিল প্রথম দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে। তার আগেই সোমবার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দফায় মোট ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দফায় ভোটারদের মধ্যে পুরুষ সংখ্যা মহিলাদের তুলনায় যথেষ্ট বেশি। কমিশন সূত্রে খবর, ট্রাইব্যুনালগুলি থেকে চূড়ান্ত তালিকা জমা পড়ার পর এই পরিসংখ্যানে সামান্য বদল হতে পারে।
ভোট যাতে শান্তিপূর্ণ এবং স্বচ্ছভাবে সম্পূর্ণ হতে পারে তার জন্য চূড়ান্ত প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন। কমিশনের শীর্ষ কর্তারা জানিয়েছেন, নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন থেকে শুরু করে ভোটারদের সহায়তা কেন্দ্র—প্রতিটি দিকে কড়া নজর রাখা হচ্ছে। বিশেষ নজর থাকবে পোলিং বুথের দিকে, ক্যামেরা মোতায়েন, ভোটারদের ভিড় সামলানো, কোনো সন্দেহভাজন ব্যক্তি প্রবেশে নিষেধ এরম অনেক পদক্ষেপ গ্রহণ করছে প্রশাসন।
যত দিন এগিয়ে আসছে, বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এত জনসভা, রোড-শোতে উত্তাল রাজ্য। শেষপর্যন্ত জয়ী হবে কে? গোটা রাজ্যের নজর সেইদিকেই।
একটি মন্তব্য পোস্ট করুন