১৮ই এপ্রিল,কলকাতা: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই ঘটল বড়ো চমক ত্রিপুরায়। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে ভরাডুবি বিজেপি। শেষ খবর অনুসারে এই স্বশাসিত পরিষদে ২৮টির মধ্যে ৫টি আসন পেয়েছে বিজেপি । বাকি ২১টি আসনে এগিয়ে প্রদ্যোত মাণিক্য দেববর্মার দল তিপ্রা মোথা। বাকি আসনে এগিয়ে আইপিএফটি ও নির্দলীয় প্রার্থীরা। বিজেপির এই নাজেহাল অবস্থার কারণ জোট ভাঙা। আসন নিয়ে সমস্যার কারণে তিপ্রা মোথা এবং আইপিএফটির সঙ্গে জোট ভাঙে বিজেপি। ফলে ২৮টি আসনের জন্যে একাই লড়ে বিজেপি। প্রচারের সময় বহু কেন্দ্রীয় এবং রাজ্যের নেতাকেও দেখা গেছে ঝাঁপিয়ে পড়তে। তবে কাজ হয়নি কিছুতেই। বিজেপির এই অধ্যপতন প্রশ্ন তুলছে পশ্চিমবঙ্গে তাদের অবস্থান নিয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন