Top News

হাই কোর্টের জয়! বদলে গেল স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত, স্বস্তিতে দেবাশিসরা

 

চিকিৎসক দেবাশিস হালদার ও আশফাকুল্লা নাইয়ার বদলির অর্ডার বাতিল করল কলকাতা হাই কোর্টের বিচারপতি ঋতব্রতকুমার মিত্র। শুক্রবার তিনি এই রায় দিয়েছেন।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর তারা স্বস্থির নিঃশ্বাস ফেলেছেন। বিশেষ করে চিকিৎসক দেবাশিসের জন্য Calcutta High Court-এর সাম্প্রতিক রায় বড়সড় স্বস্তি এনে দিয়েছে। আদালতের নির্দেশে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পূর্ববর্তী সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে।

সূত্রের খবর, স্বাস্থ্য দপ্তর (West Bengal Health Department) যে প্রশাসনিক পদক্ষেপ নিয়েছিল, সে নিয়ে আপত্তি জানিয়ে আদালতের কাছে গিয়েছিলেন দেবাশিসসহ কয়েকজন চিকিৎসক। 

দেবাশিস ও আশাফাকুল্লা এই দুই চিকিৎসক আর জি কর আন্দোলনের প্রথম সারির মুখ। অভিযোগ, সেই প্রতিহিংসা থেকেই সরকার কাউন্সেলিংয়ের পরেও নিয়ম-বিরুদ্ধ ভাবে তাঁদের দূরের হাসপাতালে পাঠিয়েছে।

মামলার শুনানিতে আবেদনকারীদের পক্ষ থেকে বলা হয়, স্বাস্থ্য দপ্তরের পদক্ষেপ একতরফা ছিল এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ না করেই তা কার্যকর করা হয়েছে। অন্যদিকে, রাজ্যের পক্ষ থেকে সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করা হলেও আদালত আবেদনকারীদের যুক্তিগুলোকে গুরুত্ব দিয়েছে।

Calcutta High Court রায়ে স্পষ্ট জানায়, প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার সময় স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখাটা খুব জরুরি। সেই প্রেক্ষিতে, স্বাস্থ্য দপ্তরের পূর্ববর্তী নির্দেশে পরিবর্তন আনতে নির্দেশ দেয় আদালত।

Post a Comment

নবীনতর পূর্বতন