ছবির উৎস: ইন্টারনেট
কলকাতা,১৮ই এপ্রিল: কেন্দ্ৰীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা মোদী সরকারের। এই মূল্যবৃদ্ধির বাজারে মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) বাড়ল আরও ২ শতাংশ। পয়লা জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে এই নতুন হার।
বর্তমান ৫৮শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়াল ৬০শতাংশ। সরকারের এই সিদ্ধান্তে স্বস্তির শ্বাস মিলল বর্তমানে কর্মরত চাকুরিজীবি ও পেনশনভোগীদের। উপকৃত হবেন প্রায় ৫০.৪৬ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং ৬৮.২৭ লক্ষ পেনশনভোগী। এপ্রিল এর শেষে মিলবে এরিয়ারসহ বর্ধিত ডিএ। এই বৃদ্ধির ফলে অতিরিক্ত ৬,৭৯১.২৪ কোটি ব্যায় করবে ভারতীয় সরকার।
এই সিদ্ধান্তের প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন:
"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নেওয়া এই সিদ্ধান্ত দেশের লক্ষ লক্ষ পরিশ্রমী কর্মচারী ও পেনশনভোগীদের প্রতি আমাদের অঙ্গীকারবদ্ধতা প্রমাণ করে। এই ২ শতাংশ বৃদ্ধি মূল্যবৃদ্ধির সময়ে আমাদের 'কর্মযোগী' ভাই-বোনদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে।"
একটি মন্তব্য পোস্ট করুন