ছবির উৎস: ইন্টারনেট
কলকাতা,১৮ই এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ এক আবেগপূর্ণ ভাষণে গত শুক্রবার সংসদে পাস না হওয়া মহিলা সংরক্ষণ বিলে বাধা সৃষ্টি করার জন্য কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং ডিএমকে-কে "সংবিধান ও নারী শক্তির অপরাধী" হিসেবে অভিহিত করেন।
তিনি অভিযোগ করেছেন যে, দেশের ভবিষ্যত কাঠামো আরো শক্ত করে গড়ে তোলার প্রত্যেক পদক্ষেপে কংগ্রেস ও বিরোধীদলগুলি দৃঢ় প্রতিবাদ করে এসেছে এবং করছে।
"মহিলা সংরক্ষণে বাধা, তিন তালাক বিলের ক্ষেত্রেও বাধা, এই 'মহিলা বিরোধী' ছবি মোছার সুযোগ ছিল বিরোধীদের কাছে, তবে তার সদুপোদ্যোগ না করে, দেশের মহিলাদের ভরসা, আস্থা এবং সম্মানের খুন করেছে। দেশের নারী এই অসম্মানের কথা না ভুলবে, না ক্ষমা করবে"।
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এই ভাষণে তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী, বলেন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে দেশের অর্ধেক জনসংখ্যার অধিকারকে পদদলিত করা হয়েছে।
কংগ্রেস প্রার্থী মিতা চক্রবর্তী মন্তব্য করেন "মহিলা সংরক্ষণ বিল নয়, মোদীজির আসল উদ্দেশ্য ছিল দেশের সীমানা পুনর্নির্ধারণ বিল পাস করানো, এটি একান্তই রাজনৈতিক কূটনীতি"।
বিরোধীদের আরও অভিযোগ, সরকার মহিলা সংরক্ষণকে সামনে রেখে আসলে দেশের নির্বাচনী মানচিত্র বদলে দেওয়ার চেষ্টা করছে।
একটি মন্তব্য পোস্ট করুন