শনিবার ভোররাতে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে পৌঁছান বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাস। তাঁর অভিযোগ, শুক্রবার রাত ১০টা নাগাদ তিনি যখন স্ট্রং রুম পরিদর্শনে আসেন, তখন দেখেন ভেতরে সিসিটিভি ক্যামেরা থাকলেও বাইরে পর্যবেক্ষণের জন্য কোনো স্ক্রিন নেই। প্রশাসনের হস্তক্ষেপে পরবর্তীতে স্ক্রিন লাগানো হলেও বায়রনের দাবি, রাতভর বেশ কয়েকবার সিসিটিভি ক্যামেরা এবং বাইরের আলো বন্ধ করে দেওয়া হয়েছিল।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বায়রন বিশ্বাস বলেন:
"তৃণমূল প্রার্থীকে হারানোর জন্য গভীর চক্রান্ত চলছে। রাতে দীর্ঘক্ষণ আলো এবং সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখা হয়েছিল। কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা কেন এই বিষয়ে চুপ, তা নিয়ে প্রশ্ন উঠছে।"
বায়রন বিশ্বাসের এই বিক্ষোভকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ও বিরোধীরা। তাঁদের দাবি, পরাজয় নিশ্চিত জেনেই এখন থেকে চক্রান্তের অজুহাত দিতে শুরু করেছেন তৃণমূল প্রার্থী। স্ট্রং রুমের নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনীর হাতে সুরক্ষিত এবং সেখানে কারচুপির কোনো সুযোগ নেই বলে দাবি বিরোধী শিবিরের।
একটি মন্তব্য পোস্ট করুন