Top News

ভোটের প্রচারে এবারে 'সাপ-লুডোই' সাহারা


 'সাপ-লুডো'র মাধ্যমে তৃণমূলের আসল ইঙ্গিত কি?

কলকাতা, ২০শে এপ্রিল: কথায় আছে রাজনীতি সাপ সিঁড়ির খেলা। কেউ তরতর করে সিঁড়ি বেয়ে শীর্ষে চলে যায়, আবার কেউবা সাপের কবলে পরে একেবারে হিমশিম খায়। এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনিতে এটাকেই হাতিয়ার করল তবে তৃণমূল। সিঁড়ির জায়গায় উঠলে রয়েছে তৃণমূলের নানান  প্রকল্প আবার অন্যদিকে সাপের বদলে বিজেপি নেতাদের মুখের আদলে তৈরী কার্টুন। ব্যাস্ আর কি চাই! রাজনীতির খেলা একেবারে জমে ক্ষীর। বাঙালির 'টাইমপাসের' এক অন্যতম সাথি এই সাপ-লুডোর খেলা, আজ তাকেই হাতিয়ার করলো তৃণমূল কংগ্রেস। 


বিজেপির বাঘা বাঘা ব্যক্তিদের কার্টুন সত্যিই হয়রান করার মতো, যেমন ৯৭ এবং ৯৮ ঘরে জোড়া সাপের মুখে রয়েছে বিজেপিনেতার কার্টুন। সঙ্গে আবার কিছু বার্তা অথবা সতর্কতাও আছে। যেমন 'মাছ-মাংস বন্ধ', 'ভোটাধিকার বাতিল'। ২০২১ সালের ভোটে তৃণমূল প্রথম স্লোগান দিয়েছিল ‘খেলা হবে’। তবে আজ তাই সত্যি হলো, আবার জনগণের মধ্যে এই লুডোর বোর্ডও বিলানো হয়। নিজের নির্বাচনী কেন্দ্রের একটি বেসরকারি আবাসনে রবিবার প্রচারে যান বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। সেখানেও তাঁর হাতে ছিল এই সাপ-লুডো। শেষপর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তাজ পড়বে কে, আবার কে-ই বা সাপের ছোঁবল খেয়ে পালায় তা জানা যাবে চৌঠা মে।  

Post a Comment

নবীনতর পূর্বতন