কলকাতা, ২০শে এপ্রিল: ২৩শে এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট, ১৫২টি বিধানসভা কেন্দ্রে চলবে এই ভোটপ্রক্রিয়া। এই মুহূর্তে প্রতিটি ভোটকেন্দ্র কড়া নজরে রাখা হয়েছে। প্রায় ২৫০০ কোম্পানি বাহিনী (বিএসএফ, সিআরপিএফ, সিএপিএফ) মোতায়েন করা হয় গোটা রাজ্যজুড়ে, যার মধ্যে ২৫০ বাহিনীই শুধুমাত্র কলকাতায় রাখা হয়েছে। কেন্দ্রের ১০০মিটার দূরত্বেই 'লক্ষণরেখা', কোম্পানি বাহিনীর অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। সম্পূর্ণ স্বচ্ছ ও অবাধ ভোটপ্রক্রিয়া চালাতেই এতো কড়া নজরদারি।
মনোজকুমার আগরওয়াল (আইএএস), বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, "কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে সীমানারেখা, তাকে পার করে কোনো এজেন্ট অথবা ভোট কর্মী যেতে পারবেনা, কেন্দ্রিয় বাহিনী অনুমতি দিলেই তবে কেউ ঢুকতে পারবে।"
অন্যদিকে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সতর্ক করে বলেন, "ঠিকমতো দেখে ভোট দেবেন আমার কাছে খবর আছে ইভিএম মেশিনগুলিতে চিপ ঢোকাতে পারে তাই খারাপ মেশিন থাকলে তাতে যেন ভোট না দেওয়া হয়। কারোর দেওয়া জলটুকুও খাবেন না।"
এতো কড়া নজরদারি আগে হয়নি বাংলায়, বিপুলসংখ্যক ভোটার, হাজার হাজার বাহিনী। শেষমেষ সুষ্ঠুভাবে ভোট সম্পূর্ণ হয় কি না সেটাই চিন্তার বিষয়।
একটি মন্তব্য পোস্ট করুন