Top News

এপ্রিলে সুদের হার পরিবর্তন ব্যাংকের

    ছবির উৎস: ইন্টারনেট 

কলকাতা, ২১ শে এপ্রিল: ২০২৬ সালের এপ্রিল মাসে ভারতের শীর্ষস্থানীয় ব্যাংকগুলি ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের (এফডি) সুদের হার পরিবর্তন করে যা একাউন্ট হোল্ডারকারীদের টাকা বিনিয়োগ করতে আরও উৎসাহিত করবে এবং এর থেকে তারা লাভবান হবেন। 

সুদের হারে বদল হলো এইসব ব্যাংকে : কোটাক মাহিন্দ্রা ব্যাংক- সাধারণ নাগরিকদের জন্য (বার্ষিক)২.৭৫% - ৬.৫০%, প্রবীণ নাগরিকদের জন্য (বার্ষিক) ৩.২৫% - ৭.২০%। আইসিআইসিআই - সাধারণ নাগরিকদের জন্য (বার্ষিক) ২.৭৫% - ৬.৫০%, প্রবীণ নাগরিকদের জন্য (বার্ষিক) ৩.২৫% - ৭.১০%। এইচডিএফসি - সাধারণ নাগরিকদের জন্য (বার্ষিক)২.৭৫% - ৬.৪৫%, প্রবীণ নাগরিকদের জন্য (বার্ষিক) ৩.২৫% - ৬.৯৫%। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- সাধারণ নাগরিকদের জন্য (বার্ষিক)৩.০৫% - ৬.৪৫%, প্রবীণ নাগরিকদের জন্য (বার্ষিক) ৩.৫৫% - ৭.০৫%। 

অধিকাংশ ব্যাংকই সাধারণের তুলনায় প্রবীণ নাগরিকদের সুদের হার ০.৫০% থেকে ০.৭৫% প্রদান করবে যা তুলনামূলকভাবে বেশি। উপরোক্ত ব্যাংকের মধ্যে কোটাক মাহিন্দ্রা ব্যাংক প্রবীণ নাগরিকদের সুদের যথেষ্ট বৃদ্ধি করেছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) তাদের 'অমৃত বৃষ্টি' (৪৪৪ দিন) এবং 'উই কেয়ার ' স্কিমের মাধ্যমে প্রবীণ নাগরিকদের জন্য আকর্ষণীয় সুদের হার দিচ্ছে। এই সুদের হারগুলো সাধারণত ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের জমার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়।

কোন ব্যাংকে টাকা বিনিয়োগ করবেন তার সম্পূর্ণ তথ্য ব্যাংকের নির্দিষ্ট ওয়েবসাইটে দেওয়া রয়েছে। তথ্য যাচাই করে তবেই বিনিয়োগ করবেন। 

Post a Comment

নবীনতর পূর্বতন