মন্ত্রীর বিরুদ্ধে যানজটে কারণে ক্ষোভ উগড়ে বিপাকে মহিলা
কলকাতা ২৬ এপ্রিল :- গত ২১ শে এপ্রিল মুম্বাইয়ের ওরলিতে ঘটনাটি ঘটে। বিজেপি আয়োজিত ‘নারী শক্তি বন্দন’ মিছিলে ভয়াবহ যানজট সৃষ্টি হয়।মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী গিরিশ মহাজনের মুখোমুখি হন এক মহিলা। তিনি সরাসরি ট্রাফিক জ্যাম নিয়ে প্রতিবাদ করেন। জানা যায় মহিলার বিরুদ্ধে এফআইয়ার দায়ের করার জন্য অভিযোগ জমা করা হয়।
ঘটনার সূত্রপাত এর থেকেই, যে ওই মহিলা তার সন্তানকে স্কুল থেকে আনতে বেরিয়েছিলেন।কিন্তু যানজটের কারণে সময়ে পৌঁছতে পারেননি।আর ঠিক সেই কারণেই ক্ষোভ উগড়ে দিয়ে বলেন পাশের মাঠে এইধরণের জনসমাবেশ করতে।
তিনি মন্ত্রীকে প্রশ্ন করেন যে কেন রাস্তার বদলে মাঠ ব্যবহার করা হলো না। তিনি বলেন, "এখান থেকে বেরিয়ে যান। আপনাদের জন্য ঘণ্টার পর ঘণ্টা মানুষ জ্যামে আটকে আছে"।
এর পাল্টা আইনজীবী গুণরত্ন সদাভার্তের মেয়ে জেন সদাভার্তে ওই মহিলার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, ওই মহিলা মিছিলের মাঝে বিশৃঙ্খলা তৈরি করেছেন, পুলিশ ও মন্ত্রীর সাথে অশালীন ভাষা ব্যবহার করেছেন এবং ইচ্ছাকৃতভাবে আক্রমণাত্মক পরিস্থিতি তৈরির চেষ্টা করেছেন।
মুম্বাই পুলিশ জানায়, অভিযোগ জমা পড়লেও, মহিলার বিরুদ্ধে কোনো এফআইআর করা হয়নি। তারা সোশাল মিডিয়ায় ছড়ানো ভুয়া খবর সম্পর্কে সতর্ক করেছে এবং তথ্য যাচাই করার অনুরোধ জানিয়েছে।পুলিশ জানিয়েছে, রাস্তা আটকে ট্রাফিক বিঘ্নিত করার অপরাধে বিজেপি মিছিলের আয়োজকদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
ঘটনাটি ঘটার পর সোশাল মিডিয়া জুড়ে তোলপাড় দেখা যায়। ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে বিভিন্ন ভাবে প্রতিবাদ জানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মহিলার সাহসিকতার প্রশংসাও করেছেন অনেকে।আবার অনেক বিশেষজ্ঞ এরই বক্তব্য যে, এমন ব্যবস্থা বা আয়োজন করারই বা কি দরকার যার ফলে সাধারণ মানুষকেই ভুগতে হয়?

একটি মন্তব্য পোস্ট করুন