সাংবাদিকতার জগতে নক্ষত্রপতন,
প্রখ্যাত চিত্রসাংবাদিক রঘু রায় প্রয়াত,
কলকাতা ২৬ এপ্রিল :- যার ছবি একসময়ে কথা বলে যেত, চিত্র সাংবাদিক,রঘু রায়, আজ ২৬ শে এপ্রিল তার মৃত্যু হয়। দিল্লিতে, ৮৩ বছর বয়সে ভোরবেলা তিনি দেহত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তাঁর ছেলে নীতিন রাই জানিয়েছেন, দু'বছর আগে প্রস্টেট ক্যানসার ধরা পড়লেও সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু পরে তা পাকস্থলী এবং সম্প্রতি মস্তিষ্কে ছড়িয়ে পড়ে। বার্ধক্যজনিত সমস্যাও ছিল।রবিবার বিকেলে দিল্লির লোধি রোড শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।
অর্ধশতাব্দীর বেশী সময় ধরে চিত্রসাংবাদিকতার জগতে তিনি বিশেষভাবে সক্রিয় ছিলেন।তার ছবি তোলার ধরণ একেবারেই আলাদা ছিল। তার ছবিতে থাকত বিভিন্ন বিষয়ে বার্তা।দ্য স্টেটসম্যান' এবং 'ইন্ডিয়া টুডে'-র মতো বিখ্যাত সংবাদমাধ্যমে কাজ করেছেন।
ভোপাল গ্যাস দুর্ঘটনা, মাদার টেরেসা, ইন্দিরা গান্ধী, সত্যজিৎ রায় এবং দলাই লামার আইকনিক ছবি ক্যামেরাবন্দি করেছেন তিনি।তাঁর তোলা শিশু সন্তানদের সঙ্গে ইন্দিরা গান্ধী এবং সনিয়া গান্ধীর একটি ছবি নানা মহলে অত্যন্ত সমাদৃত। নিজের তোলা ছবির অনেক বই প্রকাশ করেছিলেন রঘু।
১৯৭২ সালে ভারত সরকার তাঁকে 'পদ্মশ্রী' সম্মানে ভূষিত করে।তাঁর প্রয়াণে শিল্প ও সাংবাদিকতা মহলে শোকের ছায়া নেমে এসেছে।
বর্তমান যুগের সাংবাদিক তথা চিত্রসাংবাদিক দের কাছে তিনি ছিলেন আলোর দিশারী।

একটি মন্তব্য পোস্ট করুন