ছবির উৎস: ইন্টারনেট
কলকাতা, ১৯ই এপ্রিল: বাঙালি মানেই আড্ডা, আর আড্ডা মানেই কিছু মুখরোচক চাই। আর এই মুখরোচকের তালিকাতেই ঝালমুড়ির স্থান যার গুরুত্ব বাঙালির জীবনে অপরিসীম। এখন এই ঝালমুড়িই 'স্পটলাইটে'।
ঝাড়গ্রামে সভা শেষ করে হঠাৎই রাস্তার ধারে এক দোকানে দাঁড়ান প্রধানমন্ত্রী। বিক্রেতাকে হিন্দি বলেন "হামকো ঝালমুড়ি খিলাওগে?" উত্তরে হাসে বিক্রেতা। ঝালমুড়ি বানানোর সময় তিনি বিক্রেতার সাথে মজার ছলেই কথা বলেন। পিঁয়াজ খাবে কি না জিজ্ঞেস করায় বলেন, "পিঁয়াজ খাই, মাথা (দিমাগ) খাই না" (হাসেন)। খাওয়া শেষে পকেট থেকে দশ টাকা বের করে দেন, যদিও বাংলায় আসায় বিক্রেতা টাকা নিতে দ্বিধাই করেন।
বাংলার ভোটের বাজারে সাধারণ মানুষের আবেগের সাথে যুক্ত হতে এই 'ঝালমুড়ি নীতি' বেশ তাৎপর্যপূর্ণ। আগে অনেকবার মোদীজিকে দক্ষিণ ভারতে 'ইডলি' বা উত্তর ভারতে 'লিট্টি-চোখা' খেতে দেখা গেছে। এবার বাংলার ঐতিহ্যবাহী ঝালমুড়ি খেয়ে তিনি বাংলার মানুষের সাথে একাত্ম হওয়ার বার্তা দিলেন।
বিরোধীদের মতে, ঝালমুড়ি খেয়ে নিজেকে 'বাঙালি' প্রমাণ করার চেষ্টা করছেন তিনি। তবে বাঙালির আবেগের কথা কেন্দ্রের মনে থাকে না।
মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের সভা থেকে এই ঘটনাকে গুরুত্ব না দিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 'নারী শক্তি' ও 'সংরক্ষণ' ইস্যুতে আক্রমণ শুনিয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন