Top News

সিনেমা অনুরাগীদের জন্য বড়ো চমক! বড়ো পর্দায় ফিরছে 'ধুরন্ধর'

 


২২এ এপ্রিল,২০২৬,কলকাতা: সিনেমা প্রেমীদের জন্য রয়েছে এক বড়ো চমক। বড়ো পর্দায় আবার ফিরছে 'ধুরন্ধর'।‌ না তবে এবার আর চলচ্চিত্র হিসেবে নয় বরং অন্য রূপে‌। শোনা যাচ্ছে এই বছরের শেষের দিকে আসতে চলেছে ধুরন্ধর নিয়ে একটি তথ্যচিত্র‌। শোনা যাচ্ছে পরিচালক আদিত্য ধর নাকি এই তথ্যচিত্র কেও বানাচ্ছেন একে বারে বাণিজ্যিক ছবির মতন করেই। মনে করা হচ্ছে এই ছবিতে থাকবে 'ধুরন্ধর' এবং 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' তৈরির সব ভিডিও ফুটেজ এবং ঘটনা। সঙ্গে থাকবে কলাকুশলিদের সাক্ষাতকার। খবর পাওয়া গিয়েছে সিনেমা হলের সঙ্গে সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মগুলিতেও দেখা যাবে এই তথ্যচিত্র। 

গত বছর ডিসেম্বরে ২০২৫ এ মুক্তি পায় 'ধুরন্ধর' ডুয়োলজির প্রথম ছবি 'ধুরন্ধর'। বাণিজ্যিক সাফল্যের পর গত ১৯ এ মার্চ ২০২৬ এ মুক্তি পায় 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'। প্রথম পর্বের চেয়ে আরো বেশি সফল হয়েছে দ্বিতীয় পর্ব। আইপেল চলা সত্ত্বেও শো হাউসফুল হচ্ছে বিভিন্ন জায়গায়। দুটি ছবি মিলিয়ে ৩০০০ কোটির বেশি উপার্জন হয়েছে বলে মনে করা হচ্ছে। 

ছবির এই সাফল্যের পরও কোন রকম বিহাইন্ড দ্য সিনস্ দেখা যায়নি সমাজ মাধ্যমে। পরিচালক আদিত্য ধর যা যা শুভেচ্ছা বার্তা জানিয়েছে তা সবই শুধু ছবির মাধ্যমে। কোন রকম ভিডিও তিনিও সমাজ মাধ্যমে ভাগ করে নেননি। বাণিজ্যিক সফলতার পরও অর্জুন রামপাল বা রণবীর সিংকে কোন সাক্ষাতকার দিতে দেখা যায়নি। এই সব থেকেই মনে করা হচ্ছে পরিচালক আদিত্য ধর কোন এক বড়ো চমক আনতে চলেছেন ধুরন্ধর অনুরাগীদের জন্য। 

Post a Comment

নবীনতর পূর্বতন