১৯এ এপ্রিল,কলকাতা: আগামী ২৩এ এপ্রিল এবং ২৯এ এপ্রিল পশ্চিমবঙ্গে দু দফায় বিধানসভা নির্বাচন । তার আগেই বড়ো খবর আইপ্যাকের তরফ থেকে। নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপ্যাক পশ্চিমবঙ্গে তাদের সমস্ত কাজ তৎক্ষণাত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মধ্যরাতে আইপ্যাক কর্মীদের কাছে ই-মিল পাঠানো হয় আগামী কুড়ি দিনের ছুটির নির্দেশ দিয়ে। এই ঘটনার মূল কারণ আইপ্যাকের মূল প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর বিনেশ চাণ্ডেলকে গ্রেফতার করেছে ইডি। বর্তমানে তিনি ১০ দিনের জন্য আদালতের হেফাজতে। তদন্তকারী সংস্থার দাবি, কয়লা পাচারের সঙ্গে যুক্ত অর্থ পাচার মামলায় আইপ্যাকের প্রায় ৫০ কোটি টাকার লেনদেন রয়েছ। এ ছাড়া ভুঁয়ো ইনভয়েসের মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
বিধানসভা নির্বাচনের আগে আইপ্যাকের এই সিদ্ধান্ত প্রভাব ফেলতে পারে তৃণমূল কংগ্রেসের ওপর। তৃণমূলের বুথস্তরের পরিকল্পনা এবং ডিজিটাল ক্যাম্পেনিংয়ের দ্বায়িত্বে থাকে আইপ্যাক। আইপ্যাকের এই সিদ্ধান্তের জন্য ভোট ময়দানে সমন্বয় নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
আসন্ন ভোটের আগেই এই ঘটনা প্রশ্ন তুলছে রাজ্যের রাজনৈতিকে পরিকাঠামোর দিকে।

একটি মন্তব্য পোস্ট করুন