অবশেষে দিন ঘোষণা—মাধ্যমিকের ফল প্রকাশ ৮ মে! দীর্ঘ অপেক্ষার পর স্বস্তির খবর পেল প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী।
মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিল, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের ঠিক ৪ দিন পরই প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট। ৪ মে ভোটের ফল, আর ৮ মে পরীক্ষার্থীদের ভাগ্য নির্ধারণের দিন।
তবে প্রশ্ন একটাই ঠিক কোন সময়ে দেখা যাবে এই ফল? মনে সংশয় থাকলেও সেই সময় এখনও জানায়নি পর্ষদ। তবে ৮ মে-র আগেই সব তথ্য জানিয়ে দেওয়া হবে বলে সূত্রের খবর।
এবারের বিশেষ দিক কী?
অনেকেই ভেবেছিলেন ভোটের জন্য ফল দেরি হতে পারে। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করছে পর্ষদ। পরীক্ষা শেষের প্রায় ৮৫ দিনের মাথায় বেরোচ্ছে রেজাল্ট—যা একেবারে নিয়ম মেনেই।
![]() |
কিছু গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে:
এই বছর ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি শেষ হয় মাধ্যমিক পরীক্ষা। প্রায় পৌনে ১০ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল। ২ হাজার ৬৮২টি কেন্দ্রে নেওয়া হয় পরীক্ষা। এর মধ্যে ৫ লক্ষ ৪৪ হাজারের বেশি ছাত্র এবং ৪ লক্ষ ২৬ হাজারের বেশি ছাত্রী অংশ নেয়।
কীভাবে দেখবেন রেজাল্ট? (খুব সহজ উপায় দেখে নিন এক নজরে)
অনলাইনে রেজাল্ট দেখতে কয়েকটা ধাপ ফলো করলেই হবে—
• wbresults.nic.in বা wbbse.wb.gov.in-এ যান
• ‘Madhyamik Result 2026’ লিঙ্কে ক্লিক করুন
• রোল নম্বর ও জন্ম তারিখ দিন
• Submit করলেই স্ক্রিনে চলে আসবে রেজাল্ট
• চাইলে ডাউনলোড বা প্রিন্ট করে রাখুন
আরও যেভাবে রেজাল্ট দেখতে পারবেন:
• মোবাইল অ্যাপ থেকেও রেজাল্ট দেখা যাবে
• SMS-এর মাধ্যমেও পাওয়া যাবে ফলাফল
• DigiLocker থেকেও মার্কশিট ডাউনলোড করা যাবে
তবে একটা বিষয় মনে রাখবেন—
অনলাইনে যে মার্কশিট পাবেন, সেটা প্রোভিশনাল। আসল মার্কশিট ও সার্টিফিকেট পরে স্কুল থেকে নিতে হবে। এবার অপেক্ষা শুধু সময়ের।
ততক্ষণ সকল মাধ্যমিক ছাত্র ছাত্রীদের NT বাংলার তরফ থেকে ভবিষ্যতের জন্যে অনেক অনেক শুভ কামনা।


একটি মন্তব্য পোস্ট করুন