সম্প্রতি ধুরন্ধর এবং ধুরন্ধর দ্যা রিভেঞ্জ চলচ্চিত্রের পর বেশ জনপ্রিয়তা পেয়েছে রাকেশ বেদী। ধুরন্ধর এ তার চরিত্র পাকিস্তানি নেতা জামিল জামাল বেশ প্রশংসিত হয়েছে দর্শকদের কাছ থেকে। কিন্তু এতকিছু সহজ ছিল না বহু বছর তিনি ইন্ড্রাস্ট্রিতে কাজ করেছেন যার ফলে বহু তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি।
ঠিক তেমনি একটি তিক্ত ঘটনা সম্পর্কে তিনি বলেছেন জুম এর সাথে হওয়া একটা সাক্ষাৎকারে।
তিনি বলেন একটা সিনেমার শুটিং চলাকালীন তার বেশ কিছু টাকার প্রয়োজন হয়েছিল , এবং সেই “সিনেমার হিরো ছিল নামকরা অভিনেতা আমি নাম নেবো না, একদিন আমি প্রোডিউসারের হাতে টাকা দেখে বলি স্যার আমার ইন্সটলমেন্ট বাকি রয়েছে কিছু টাকার দরকার। প্রোডিউসার বলেন এই মুহূর্তে আমার কাছে টাকা নেই কিন্তু আমি মুখ ফসকে বলে ফেলি টাকা তো রয়েছে, তখন প্রোডিউসার আবার বলেন এই টাকা তো হিরোর জন্য ”।
সেই মুহূর্তে তিনি নিজেকে বোঝান এইগুলা স্বাভাবিক এবং এগুলো মেনেই চলতে হবে। তিনি ফ্লোরে সবাইকে সমান চোখে দেখেন কাউকে ইর্ষা করেন না কাউকে ছোটো ও করেন না । তিনি কখনো ড্রেসম্যান কে দিয়ে জুতো পরান না যদিও অনেক অভিনেতা অভিনেত্রী এটা করে থাকেন।
একটি মন্তব্য পোস্ট করুন