Top News

নিজ পদ থেকে বিচ্যুত হবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি: প্রেসিডেন্ট পেজেশকিয়ান


 ২ মার্চ ২০২৬, মধ্যপ্রাচ্যে ইজরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা এখন চরম শিখরে। এরই মাঝে গুঞ্জন উঠেছে, ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তাঁর পদ হারাতে পারেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং স্পিকার গালিবাফ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,পেজেশকিয়ান তার ঘনিষ্ঠদের জানিয়েছেন যে আরাগচি যদি তার বর্তমান আচরণ পরিবর্তন না করেন, তবে তাকে বরখাস্ত করা হবে।

অভিযোগ উঠেছে যে আব্বাস আরাগচি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক এবং শান্তি আলোচনার সময় প্রেসিডেন্ট ও নির্বাচিত সরকারকে পাশ কাটিয়ে চলছেন। একজন ক্যাবিনেট মন্ত্রীর মতো কাজ না করে বরং আইআরজিসি কমান্ডার আহমদ ওয়াহিদির সহযোগী হিসেবে কাজ করছেন এবং প্রেসিডেন্টকে না জানিয়েই গার্ডদের নির্দেশ দিয়ে বিভিন্ন কার্য বাস্তবায়ন করছেন।

এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমগুলো তাঁর সমালোচনা শুরু করেছে ,তারা দাবি করে আরাঘাচি আসলে আমেরিকাকে ইরানের দুর্বলতা দেখাচ্ছেন। 

বর্তমান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, পার্লামেন্টে আরাঘাচির বিরুদ্ধে অনাস্থা আনার পরিকল্পনা করছে কট্টরপন্থীরা। যদি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি সরাসরি এই বিষয়টিতে হস্তক্ষেপ না করেন, তবে প্রেসিডেন্টের পক্ষে তাঁর বিদেশমন্ত্রীকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

Post a Comment

নবীনতর পূর্বতন