Top News

ভোট গণনায় তৃণমূলের কেন্দ্রীয় সরকারি কর্মচারী নিয়োগ মামলা খারিজ করল সুপ্রিম কোর্টে



 ভোট গণনায় কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত তৃণমূলের করা মামলা হাইকোর্টে খারিজ হওয়ায়। এইবার পশ্চিমবঙ্গের শাসকদল দিল্লির সুপ্রিম কোর্টে মামলা রুজু করে।

সেই মামলার শুনানির জন্য শনিবার বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে সকাল সাড়ে দশটায় নাগাদ বিশেষ বেঞ্চ গঠন করা হয়। সেখানে তৃণমূলের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। তৃণমূল দাবি করে,গণনার কাজে কেন্দ্রীয় কর্মীদের একক প্রাধান্য দিলে রাজ্যে সরকারি কর্মীদের অবমাননা করা হয়। বিচারপতি বলেছেন, ১৩ এপ্রিলের নির্দেশিকাটি হঠাৎ করে প্রয়োগ করা হয়েছে এবং এতে স্বচ্ছতার অভাব রয়েছে।

তবে, সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ তৃণমূলের এই আবেদন খারিজ করে দেয়। বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন, গণনার কাজে কাদের নিয়োগ করা হবে তা নির্ভর করে সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের সন্তুষ্টির ওপর। বিচারপতি নরসিংহা জানান, গণনাকর্মীরা যে দপ্তরেরই হোন না কেন, তাঁরা শেষ পর্যন্ত সরকারি কর্মচারী। 

নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে জানান যে, নির্দেশিকা অনুযায়ী কেন্দ্রীয় কর্মীদের পাশাপাশি রাজ্যের সরকারি কর্মীরাও গণনার প্রক্রিয়ায় যুক্ত থাকবেন। কমিশন আশ্বস্ত করে যে, গণনার টেবিলে স্বচ্ছতা বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। 

অর্থাৎ,আগামী ৪ মে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের কড়া নজরদারিতেই রাজ্যের ২৯৪টি আসনের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে। 

Post a Comment

নবীনতর পূর্বতন