৬ মে ২০২৬, বাড়বে ঝড়বৃষ্টির প্রকোপ। মে মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গে মাঝেমধ্যেই ঝোড়ো হাওয়া সাথে বৃষ্টির দেখা যাচ্ছে, এবার আলিপুর আবহাওয়া দফতর সতর্কতা অনুযায়ী, দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় হবে তার সঙ্গে থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
এছাড়া আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা হাওড়া, হুগলি, উওর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতায় ৩০- ৪০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টি হবে ও উত্তরবঙ্গের আটটি জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দুই দিনাজপুর ও মালদহ তে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৩ মে পর্যন্ত এইরকম আবহাওয়া থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন