Top News

সানরাইজ়ার্স ঝড়ে মুখ থুবড়ে পড়ল পাঞ্জাব কিংসের সৈন্যরা। পয়েন্টস টেবিলের কোথায় রয়েছে তারা?

৭ই মে,২০২৬,কলকাতা: সানরাইজ়ার্স ঝড়ে মুখ থুবড়ে পড়ল পাঞ্জাব কিংসের সৈন্যরা। গত কাল হায়ড্রাবাদের রাজিভ গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান প্রেমিয়ার লিগের( আইপিএল) ৪৯ তম ম্যাচ। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩৩ রানে জয় ছিনিয়ে নিল সানরাইজ়ার্স হায়দ্রাবাদ।               টসে জেতেন পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার এবং প্রথম ইনিংসে তিনি ফিল্ডিং বেঁছে নেন। হায়দ্রাবাদের হয়ে জোট বেঁধে মাঠে নামেন অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। মাঠে নামতেই শুরু হয় তাদের দানবীয় ব্যাটিং। মাত্র ১৩ বলে ৩৫ রান হাঁকিয়ে নেন অভিষেক। এই ৩৫ বলে রয়েছে দুটি চার এবং চারটি ছয়। ট্রাভিস হেডও যথাযথ ভাবে ১৯ বলে ৩৮ রানে করেন,যার মধ্যে তিনটি চার এবং তিনটি ছয় রয়েছে। অভিষেকের ব্যাটিংয়ের সমাপতন ঘটলে মাঠে নামেন ইশান কিশন। ৩২ বলে ৫৫ রান করে হায়দ্রাবাদকে জয়ের দিকে অনেকটা এগিয়ে দেন ইশান। দুটি চার এবং চরটি ছয় রয়েছে তার ঝুলিতে। ট্রাভিস হেড মাঠ থেকে নেমে দাঁড়ালে ক্লাসেন ঝড়ে কাবু হয়ে পড়ে পাঞ্জাবের বোলাররা। তিনটি চার ও চারটি ছয় নিয়ে ৪৩ বলে ৬৯ রান করেন তিনি। শেষের দিকটায় যদিও নিতিশ কুমার রেড্ডির ব্যাট ২৯ রান দিয়ে শেষ হয় প্রথম ইনিংস। হায়দ্রাবাদের মূল স্কোর ২৩৫ সহ চার উইকেট সমাপতন। পাঞ্জাবের ব্যাটিং শুরু হতে না হতেই প্রথম চার ওভারের মধ্যেই উইকেট পড়ে প্রিয়াশ আর্য এবং প্রাভসিমরন সিংয়ের। তবে মাঠে অক্ষত ছিলেন কুপার কন্নোলি। সাতটি চার এবং আটটি ছয় সহযোগে ১০৭ রান নিয়ে খেলার শেষ পর্যন্ত বাঘের মতন লড়াই করে গেছেন তিনি। পাঞ্জাবের বাকি কোন প্লেয়ার ৫০ এর গন্ডি পার করতে পারনেনি এই ম্যাচে। ২০২ রানে সাতটি উইকেট হারায় পাঞ্জাব। হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিংস ৩৪ বলে ২টি উইকেট নেন এবং তাঁর বোলিং ইকোনমি ছিল ৮.৫। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ তিনি। এই ম্যাচের পর পয়েন্টস্ টেবিলের শীর্ষে পৌঁছালো হায়দ্রাবাদ। প্রতিপক্ষের থেকে সাতটি জয় ছিনিয়ে নিয়ে এখন তারা ১৩ পয়েন্টে রয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন