Top News

ধরমেন্দ্র প্রধানের পদত্যাগের পর কে হলেন নতুন শিক্ষা মন্ত্রী ? ককরোচ জনতা পার্টির সঙ্গে বৈঠকের পর কি ঠিক করলেন কেন্দ্রীয় সরকার ?

যে জেনারেশনকে বেকারের তকমা দেওয়া হয়েছিল, 'ক্যামেরার সামনে অঙ্গ ভঙ্গি করে' এই বলে অপমান করা হয়েছে বারংবার, তাদের জেদের কাছেই মাথা নোয়াতে বাধ্য হলেন কেন্দ্রীয় সরকার। প্রায় এক মাসের বেশি সময় ধরে তাদের দাবী জানানোর পর যখন কেন্দ্রীয় সরকার শুনতে নারাজ তখন প্রতিবাদে নামতে বাধ্য হয় যুব সমাজ। নিজেদের চেনা গণ্ডির বাইরে বেরিয়ে অচেনা অজানা মানুষের পাশে দাঁড়িয়ে স্লোগান তুলেছে অরাজকতা এবং দুর্নীতি পূর্ণ শিক্ষা ব্যাবস্থার দিকে। তার ফল পেয়েছে তারা। গতকাল তাদের দাবী মেনে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাষ্ট্রীয় শিক্ষামন্ত্রী ধরমেন্দ্র প্রধান। শিক্ষা মন্ত্রী তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে তাঁর পদত্যাগের দরখাস্ত পেশ করলে আনন্দে ফেটে পড়ে জেন-জি রা। আর্টিকেল ৭৫ মেনে এই দরখাস্ত জমা পড়ে রাষ্ট্রপতির কাছে এবং প্রধান মন্ত্রীর সঙ্গে আলোচনার পর তা মঞ্জুর হয়ে যায়। নতুন শিক্ষা মন্ত্রী হিসেবে যাঁকে নিয়োগ করা হয়েছে তাঁর নাম প্রল্হাদ যোশী। শিক্ষা মন্ত্রী ছাড়াও তিনি ভোক্তা বিষয়ক, খাদ্য ও গনবন্টন মন্ত্রালয় এবং নব ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রালয়ের দায়িত্বেও রয়েছেন তিনি। সিজেপির দুই কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন মন্ত্রী জেপি নাদ্দা। এই বৈঠকে আত্মহননের পথ বেঁছে নেওয়া নীট পরীক্ষার্থীদের পরিবারকে পর্যাপ্ত আর্থিক সাহায্যর কথাও উঠে এসেছে। এ ছাড়াও ফাইভ পয়েন্ট নীট চার্টার মেনে নেওয়া হবে বলে জানান হয়েছে। পুলিশ যাদের বিনা এফ আই আর এ আটক করেছিল তাদেরও চগেরে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
জেন জি ঝড়ে পতন ঘটল গণতান্ত্রিক দেশের এক সিংহাশনের। তারা বুঝিয়ে দিল গণতন্ত্রে জনগণের রায় থেকে যায় শেষ অবধি।

Post a Comment

নবীনতর পূর্বতন